বন্যা দুর্গত ক্ষুদে পড়ুয়াদের পাশে দাড়াতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মিলনময়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। গত কয়েক দিন আগে বন্যার কারনে টাঙ্গন নদীর জলে কালিয়াগঞ্জের রাধিকাপুর এলাকার বিস্তৃন এলাকা জুড়ে প্লাবিত হয়। বন্যার জলে সর্বশান্ত হয়ে যায় এলাকার মানুষ জন। নিজের সামান্য কিছু যে যতটা পারে তা নিয়ে বাড়ি ছাড়ে। নষ্ট হয় বাড়ি ঘরের জিনিসপত্র থেকে শুরু করে, পড়ুয়াদের বই ও খাতা পত্র সহ বহু জিনিস। সেই সব ক্ষুদে পড়ুয়াদের মূখে হাসি ফোটাতে শিক্ষিক দিবসের শুভ দিনে মিলনময়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা একত্রিত হয়ে আজ দুপুরে বিদ্যালয়ের শিক্ষিকাদের সাথে নিয়ে রাধিকাপুরের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সেই সব পড়ুয়াদের মূখে হাসি ফোটাতে তাদের খাতা, কলম সহ বিস্কুট ও লজেন্স দেওয়া হয়। শিক্ষক দিবসের দিনে এই সব সামগ্রী পেয়ে খুশি পড়ুয়ারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাবনী ভট্টাচার্য রায় জানান, তাদের বিদ্যালয়ের ছাত্রীদের এই উদ্যোগে রাধিকাপুরের বন্যা কবলিত ক্ষুদে পড়ুয়াদের মূখে হাসি ফোটাতে শিক্ষক দিবসের দিনে তাদের খাতা, কলম, বিস্কুট ও চকলেট প্রদান করা হয়। তাঁর বিদ্যালয়ের ছাত্রীরা শিক্ষক দিবসের দিনে তাদের যে উপহার দিয়েছে তাতে তারা গর্বিত বলে জানান প্রধান শিক্ষিকা।